ফিরে যান
10 February 2026

১৪ ফেব্রুয়ারি ২০২৬ ছাদিছ জামাতে অনলাইন আবেদন শুরু

১. ১৪ ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ১১টা থেকে দারুল কিরাতের ওয়েবসাইট www.darulqiratfultali.com এর অনলাইন ভর্তি লিংক এর মাধ্যমে ছাদিছ জামাতের নিয়মিত ও অনিয়মিত ছাত্র এবং ছাত্রীদের অনলাইন ভর্তি কার্যক্রম শুরু হবে। অনলাইনে ভর্তির আবেদনের ক্ষেত্রে ভর্তি নির্দেশিকা অনুসরণ করতে হবে।
(ক) যারা ২০২৫ সালে খামিছ পাশ করেছেন অথবা ২০২৩ কিংবা ২০২৪ সালে খামিছ পাশ করেছেন কিন্তু বিগত বছর ছাদিছ জামাতে ভর্তি হননি তারা নিয়মিত ছাত্র হিসাবে গণ্য হবেন। সিলেট বিভাগের (সিলেট, মৌলভীবাজার, সুনামগঞ্জ ও হবিগঞ্জ জেলার) নিয়মিত ছাত্রদের মধ্যে যারা খামিছ প্রথম ও দ্বিতীয় বিভাগে উত্তীর্ণ হয়েছেন তারা ১৪ ফেব্রুয়ারি, ২০২৬ থেকে ১৫ ফেব্রুয়ারি, ২০২৬ পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।
(খ) সিলেট বিভাগের বাইরের অন্যান্য জেলার নিয়মিত ছাত্রগণ ১৬ ফেব্রুয়ারি, ২০২৬ অনলাইনে আবেদন করবেন।
(গ) আসন খালি থাকা সাপেক্ষে তৃতীয় বিভাগে খামিছ উত্তীর্ণগণ ১৭ ফেব্রুয়ারি, ২০২৬ অনলাইনে আবেদন করতে পারবেন। নির্ধারিত সময়ের আগে আসন পূর্ণ হয়ে গেলে আর ভর্তি নেওয়া হবে না।
(ঘ) অনিয়মিত ছাত্র (যারা ইতিপূর্বে ছাদিছ জামাতে অকৃতকার্য হয়েছেন) এবং নিয়মিত-অনিয়মিত সকল ছাত্রী ১৪ ফেব্রুয়ারি, ২০২৬ থেকে ১৭ ফেব্রুয়ারি, ২০২৬ পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।
২. শারীরিকভাবে অসুস্থ কেউ ভর্তির জন্য আবেদন করবেন না। ভর্তির পরও কারো শারীরিক সমস্যা দৃষ্টিগোচর হলে ভর্তি বাতিল হবে।
৩. ছাদিছ জামাতে কেবল নিয়মিত ছাত্রদের ভর্তির ক্ষেত্রে ন্যূনতম বয়সসীমা নির্ধারণ করা হয়েছে। এ হিসেবে নিয়মিত ছাত্রদের মধ্যে যারা জন্মসনদ অনুযায়ী ৩১ ডিসেম্বর, ২০১২ তারিখের পর জন্মগ্রহণ করেছেন তারা ভর্তি হতে পারবেন না। ছাত্রীদের ক্ষেত্রে কোনো বয়সসীমা নেই। বয়স প্রমাণের জন্য প্রত্যেক নিয়মিত ছাত্রকে জন্ম নিবন্ধন সনদ/জাতীয় পরিচয়পত্রের ফটোকপি ভর্তি চূড়ান্ত করার সময় জমা দিতে হবে। অনলাইনে প্রদত্ত জন্ম তারিখ ভুল প্রমাণিত হলে ভর্তি বাতিল হবে।
৪. নিয়মিত ছাত্রদের ভর্তি ফি জনপ্রতি ১,০০০/- (এক হাজার টাকা মাত্র)। নিয়মিত প্রত্যেক ছাত্রকে ১ রামাদান সকাল ১০টায় প্রধান কেন্দ্র অফিসে ভর্তি ফি জমা দিয়ে রসিদ সংগ্রহ করতে হবে। এ সময় অনলাইন থেকে প্রাপ্ত নতুন পরিচয়পত্রের ১টি ফটোকপি, ১কপি পাসপোর্ট সাইজ রঙ্গিন ছবি, রাবে ও খামিছ সার্টিফিকেটের ১টি করে ফটোকপি এবং জন্ম নিবন্ধন সনদ/জাতীয় পরিচয়পত্রের ফটোকপি জমা দিয়ে ভর্তি চূড়ান্ত করতে হবে।
৫. অনিয়মিত ছাত্রদের ভর্তি ফি জনপ্রতি ১,০০০/- (এক হাজার টাকা মাত্র)। অনিয়মিত ছাত্রদের ১৯ ফেব্রুয়ারি, ২০২৬ থেকে ২৩ ফেব্রুয়ারি, ২০২৬ পর্যন্ত প্রধানকেন্দ্র ফুলতলী ছাহেব বাড়ি অফিসে অথবা সোবহানীঘাট হাজী নওয়াব আলী মার্কেটের ২য় তলায় আনজুমানে আল ইসলাহ’র সিলেট বিভাগীয় কার্যালয়ে ভর্তি ফি জমা দিয়ে রসিদ সংগ্রহ করতে হবে। এ সময় অনলাইন থেকে প্রাপ্ত নতুন পরিচয়পত্রের ১টি ফটোকপি, ১ কপি পাসপোর্ট সাইজ রঙ্গিন ছবি, রাবে ও খামিছ সার্টিফিকেটের ১টি করে ফটোকপি, ছাদিছ জামাতের পূর্বের মূল পরিচয়পত্র এবং জন্ম নিবন্ধন সনদ/জাতীয় পরিচয়পত্রের ফটোকপি জমা দিয়ে ভর্তি চূড়ান্ত করতে হবে।
৬. ছাত্রীদের ভর্তি ফি জনপ্রতি ৭০০/- (সাতশত টাকা মাত্র)। ছাত্রীদের ভর্তি ফি ১৯ ফেব্রুয়ারি, ২০২৬ থেকে ২৩ ফেব্রুয়ারি, ২০২৬ পর্যন্ত প্রধানকেন্দ্র ফুলতলী ছাহেব বাড়ি অফিসে অথবা সোবহানীঘাট হাজী নওয়াব আলী মার্কেটের ২য় তলায় আনজুমানে আল ইসলাহ’র সিলেট বিভাগীয় কার্যালয়ে অভিভাবক/প্রতিনিধির মাধ্যমে সকাল ১১টা থেকে বিকাল ৪টার মধ্যে জমা দিতে হবে। এ সময় অনলাইন থেকে প্রাপ্ত নতুন পরিচয়পত্রের ১টি ফটোকপি, এক কপি পাসপোর্ট সাইজ রঙ্গিন ছবি, রাবে ও খামিছ সার্টিফিকেটের ১টি করে ফটোকপি এবং জন্মনিবন্ধন সনদ/জাতীয় পরিচয়পত্রের ফটোকপি জমা দিয়ে ভর্তি চূড়ান্ত করতে হবে। ভর্তির কাগজপত্র জমার ক্ষেত্রে ছাত্রীদের আসার প্রয়োজন নেই। ছাত্রীগণ অভিভাবকের মাধ্যমে ভর্তি হবেন।
৭. নির্ধারিত তারিখের পূর্বে বা পরে ভর্তি বা কাগজপত্র জমা দেওয়ার কোনো সুযোগ থাকবে না।
৮. ভর্তিকৃত ছাত্র/ছাত্রীদের মধ্যে কেউ নাম ঠিকানা পরিবর্তন করতে চাইলে ১১ থেকে ১৫ রামাদানের মধ্যে প্রমাণপত্র (প্রাতিষ্ঠানিক সার্টিফিকেট, জন্মনিবন্ধন সনদ ও স্থানীয় কারী সোসাইটির প্রত্যয়নপত্র) সহ আবেদন করতে হবে। পরবর্তীতে কোনো সময় আর নাম ঠিকানা পরিবর্তন করা যাবে না।
৯. অনিয়মিত ছাত্রদের ক্লাস ও বোর্ডিং এ অবস্থানের কোনো সুযোগ থাকবে না।
১০. ছাত্রীদেরও ক্লাসের কোনো সুযোগ নেই। ছাত্রীগণ কেবল পরিচয়পত্রে প্রদত্ত নির্ধারিত তারিখে কিরাত ও তাজবীদ পরীক্ষায় অংশগ্রহণ করবেন।
১১. নিয়মিত ছাত্রদের মধ্যে যারা বোর্ডিং-এ অবস্থান করবেন তাদের আবাসিক রুম ও সীট নম্বর ২৯ শা’বান প্রধান কেন্দ্রের নোটিশ বোর্ডে টানিয়ে দেওয়া হবে।
১২. ছাত্রগণ ২৯ শা’বান ফুলতলীতে আসবেন। কোনোভাবেই এর পূর্বে কেউ আসবেন না। ২৯ শা’বানের পূর্বে ছাত্রদের থাকা- খাওয়ার কোনো ব্যবস্থা করা হয় না।
১৩. ১ রামাদান সকাল ৯টা থেকে ক্লাস শুরু হবে। সবাইকে এর পূর্বে অবশ্যই উপস্থিত হতে হবে।
১৪. কোনো ছাত্র চাইলে লজিং-এ অবস্থান করতে পারবে। তবে বাজার বা কোনো দোকানে রুম ভাড়া করে থাকা যাবে না।
১৫. আবাসিক ছাত্রদের পরবর্তী প্রয়োজনের জন্য দুই কপি পাসপোর্ট সাইজ ছবি সাথে রাখতে হবে।
১৬. নিয়মিত ছাত্রদের জন্য প্রধানকেন্দ্রের নির্ধারিত পোশাক হলো সাদা পাঞ্জাবি, সাদা পায়জামা ও সাদা টুপি। তাই প্রত্যেক ছাত্রকে অন্তত নির্ধারিত দুই সেট পোশাক সাথে আনতে হবে।
১৭. বোর্ডিং এ অবস্থানে ইচ্ছুক ছাত্রদের নিত্যপ্রয়োজনীয় আসবাবপত্র যেমন- বিছানা, জায়নামায, ছাতা, প্লেইট, গ্লাস, বাটি সঙ্গে আনতে হবে। নিত্য প্রয়োজনীয় নয় এমন এবং দামী কোনো জিনিস সাথে না আনাই বাঞ্চনীয়।
১৮. নিয়মিত ছাত্রদের মধ্যে যারা অনলাইনে আবেদন করবেন তাদের জন্য ১ রামাদান ফুলতলী ছাহেব বাড়িতে উপস্থিত হয়ে ক্লাস করা বাধ্যতামূলক। কেউ অনলাইনে আবেদন করত ভর্তি চূড়ান্ত করে ক্লাসে উপস্থিত না হলে পরবর্তীতে ছাদিছ জামাতে ভর্তির সুযোগ পাবেন না।
নিউজ

নিউজ ও বিজ্ঞপ্তি

দারুল কিরাত সংক্রান্ত নিউজ

Feb
15

ছাদিছ জামাত ভর্তি সংক্রান্ত

হ্যাকিং এর শিকার হওয়া এবং সার্ভারের অসুবিধার কারণে ছাদিছ জামাতের ভর্তি এখনো সচল...

বিস্তারিত
Feb
14

ছাদিছ জামাতে অনলাইনে আবেদন আগামীকাল ১৫ ফেব্রুয়ারি, সকাল ১১টায়

সার্ভারের সমস্যার কারণে ছাদিছ জামাতে আজ অনলাইনে আবেদন সম্ভব হয়নি। আগামীকাল ১৫ ফ...

বিস্তারিত
Feb
11

ছাদিছ জামাতে ভর্তির জন্য কিভাবে আবেদন করবেন?

১. অনলাইন রেজিস্ট্রেশন এর জন্য দারুল কিরাতের ওয়েবসাইট www.darulqiratfultali.com...

বিস্তারিত
Feb
10

১৪ ফেব্রুয়ারি ২০২৬ ছাদিছ জামাতে অনলাইন আবেদন শুরু

১. ১৪ ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ১১টা থেকে দারুল কিরাতের ওয়েবসাইট www.darulqiratfulta...

বিস্তারিত

ভর্তি বিজ্ঞপ্তি ও নির্দেশিকা

Feb
10

২০২৬ সনের ছাদিছ জামাতে অনলাইন ভর্তি নির্দেশিকা

ভর্তি বিভাগ

বিস্তারিত
Feb
10

২০২৬ সনের ছাদিছ জামাতে ভর্তি বিজ্ঞপ্তি

ভর্তি বিভাগ

বিস্তারিত