দারুল কিরাত মজিদিয়া ফুলতলী ট্রাস্ট
মহাগ্রন্থ আল কুরআনুল কারীমের বিশুদ্ধ তিলাওয়াত শিক্ষাদানের এক অনন্য প্রতিষ্ঠান। প্রতি বছর রামাদান মাসে প্রায় দুই সহস্রাধিক শাখাকেন্দ্রের মাধ্যমে কয়েক লাখ শিক্ষার্থী পবিত্র কুরআন মজীদের বিশুদ্ধ তিলাওয়াত শিক্ষালাভের সুবর্ণ সুযোগ পেয়ে থাকে।
আমাদের প্রতিষ্ঠান
এক নজরে দারুল কিরাত মজিদিয়া ফুলতলী ট্রাস্ট
মহাগ্রন্থ আল কুরআনুল কারীমের বিশুদ্ধ তিলাওয়াত শিক্ষাদানের এক অনন্য প্রতিষ্ঠান দারুল কিরাত মজিদিয়া ফুলতলী ট্রাস্ট। এর প্রতিষ্ঠাতা জৌনপুরী সিলসিলার অন্যতম বুযুর্গ, মুজাদ্দিদে যামান, শামসুল উলামা হযরত আল্লামা মোহাম্মদ আব্দুল লতীফ চৌধুরী ছাহেব কিবলাহ ফুলতলী (র.)। হযরত ফুলতলী ছাহেব কিবলাহ (র.) ১৯৫০ ইং সনে ট্রাস্ট গঠন করে নিজ বাড়িতে এর প্রাতিষ্ঠানিক কার্যক্রম শুরু করেছিলেন। এ ট্রাস্টের অধীনে প্রতি বছর রামাদান মাসে প্রায় দুই সহস্রাধিক শাখাকেন্দ্রের মাধ্যমে কয়েক লাখ শিক্ষার্থী পবিত্র কুরআন মজীদের বিশুদ্ধ তিলাওয়াত শিক্ষালাভের সুবর্ণ সুযোগ পেয়ে থাকে। আর ট্রাস্টের সমাপনী শ্রেণি ‘ছাদিছ’-এর পাঠদান ও পরীক্ষা কেবল ফুলতলী ছাহেব বাড়িতেই হয়। বাংলাদেশ ছাড়াও ভারত, মধ্যপ্রাচ্য ও গ্রেট বৃটেনসহ ইউরোপের অনেক দেশে এবং সুদূর আমেরিকাতেও ইলমে কিরাতের এ প্রশিক্ষণ পরিচালিত হয়ে থাকে।
বিস্তারিত দেখুনআমাদের সম্পর্কে
প্রতিষ্ঠানের ইতিহাস
হযরত আল্লামা মোহাম্মদ আব্দুল লতীফ চৌধুরী গঠন করে নিজ বাড়িতে এর প্রাতিষ্ঠানিক কার্যক্রম শুরু করেন।
আন্তর্জাতিক প্রসার
অনেক দেশে এবং সুদূর আমেরিকাতেও ইলমে ফিরাকের এ প্রশিক্ষণ পরিচালিত হয় থাকে।
শিক্ষার মান
ট্রাস্টের সমাপণী শ্রেণি সাদিস-এর পাঠদান ও পরীক্ষা কেবল ফুলতলী সাহেবই পরিচালনা করেন। এখানে সর্বোচ্চ মানের শিক্ষা প্রদান করা হয়।
ভর্তি তথ্য
খামিছ
দারুল কিরাত মজিদিয়া ফুলতলী ট্রাস্টের অনুমোদিত শাখা নিদ্রিষ্ট ইউজার পাসওয়ার্ড ইউজ করে ভর্তি কার্যক্রম, ফলাফল ইত্যাদি নোটিশ অনুযায়ী যথাসময়ে সম্পাদন করতে পারবেন।
রাবে
দারুল কিরাত মজিদিয়া ফুলতলী ট্রাস্টের অনুমোদিত শাখা নিদ্রিষ্ট ইউজার পাসওয়ার্ড ইউজ করে ভর্তি কার্যক্রম, ফলাফল ইত্যাদি নোটিশ অনুযায়ী যথাসময়ে সম্পাদন করতে পারবেন।
ছাদিছ (নিয়মিত)
যে সকল ছাত্র ২০২৫ সালে খামিছ পাশ করেছেন অথবা ২০২৩ কিংবা ২০২৪ সালে খামিছ পাশ করেছেন কিন্তু বিগত বছর ছাদিছ জামাতে ভর্তি হননি কেবল তারা এ বছর নিয়মিত ছাত্র হিসাবে গণ্য হবেন।
ছাদিছ (অনিয়মিত)
যে সকল ছাত্র ইতিপূর্বে ছাদিছ জামাতে ভর্তি হয়ে পরীক্ষায় অকৃতকার্য হয়েছেন তারা অনিয়মিত ছাত্র হিসাবে গণ্য হবেন। ২০২৪ ও ২০২৫ এ যারা ছাদিছ জামাতে অকৃতকার্য হয়েছেন কেবল তারাই এ বছর অনিয়মিত ছাত্র হিসাবে ভর্তি হতে পারবেন। অনিয়মিত ছাত্রদের ক্লাসের কোনো সুযোগ নেই। তারা কেবল পরিচয়পত্রে উল্লেখিত তারিখে পরীক্ষায় অংশগ্রহণ করবেন।
ছাদিছ (ছাত্রী)
ছাত্রীদের জন্য ছাদিছ জামাতের ভর্তি ও পরীক্ষা সম্পূর্ণ আলাদা। ছাত্রীদের ক্লাসের কোনো সুযোগ নেই। ছাত্রীগণ কেবল পরিচয়পত্রে প্রদত্ত নির্ধারিত তারিখে কিরাত ও তাজবীদ পরীক্ষায় অংশগ্রহণ করবেন।
সিলেবাস
আউয়াল থেকে ছাদিছ (কুরআন শরীফ ও তাজবীদ)
আউয়াল থেকে ছাদিছ (কুরআন শরীফ ও তাজবীদ)
তরবিয়তের বিষয়সূচি
তরবিয়তের বিষয়সূচি
তরবিয়তের বিষয়সূচি (সূরা ও আউয়াল)
তরবিয়তের বিষয়সূচি (সূরা ও আউয়াল)